ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

শিশু কিশোরদের সুরক্ষায় সিভিএ এর প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

জামালপুর : সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুূদ আনোয়ার। ছবি : বাংলারচিঠিডটকম

চলমান পরিস্থিতিতে সকল প্রকার ঝুঁকির হাত থেকে শিশু ও কিশোরদের সর্বোত্তম সুরক্ষায় জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগ সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশন এর প্রারম্ভিক সভা ২৩ জানুয়ারি বৃহস্পতিবার জামালপুরের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো ফয়সল আতিক, জেলা বিশেষ শাখার কর্মকর্তা রশেদুল হাসান, ওয়ার্ল্ড ভিশন এপির এরিয়া ম্যানেজার বিমল ডি কস্তা, উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন প্রমুখ। সভায় সদর থানার আওতায় ৩৫ জন পুলিশ কর্মকর্তা অংশ নেন।

জামালপুর : সভায় উন্নয়ন সংঘ, জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) ও পুলিশ কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সভা সূত্র জানায়, বাংলাদেশের শিশু আইন ও জাতিসংঘের শিশু অধিকার সনদের আলোকে ও নির্দেশনায় শিশুদের সর্বোত্তম সুরক্ষায় স্থানীয় পুলিশ প্রশাসনে কর্মরত সকল পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলে উপস্থিত সবাই অঙ্গীকার করেন। পুলিশের সহায়ক শক্তি হিসেবে সমমনা সরকারি, বেসরকারি সংগঠন, কমিউনিটির নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবকসহ পরিবার ও সমাজের সকলকে নাগরিক চেতনাবোধ থেকে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান বক্তারা।

কমিউনিটি পুলিশিং কমিটি, বিট পুলিশিং কার্যক্রম, এনজিওদের উঠান বৈঠকে সিভিএ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য পদক্ষেপ নেয়া কথা সভায় বলা হয়।

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

শিশু কিশোরদের সুরক্ষায় সিভিএ এর প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫