ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জের বাংগালপাড়ায় সেতু নির্মাণ কাজ শুরু

বকশীগঞ্জ : বাংগালপাড়া সেতুর ঢালাই কাজের উদ্বোধন করেন ইউএনও মো. মাসুদ রানা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বাংগালপাড়া গ্রামের রাস্তার ওপর ৩৬ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে সেতুটি নির্মাণ করা হচ্ছে। ২০ জানুয়ারি সোমবার সকালে সেতুটির ঢালাই কাজের উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ হাবীবুর রহমান সুমন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান মোল্লা, ইউপি সদস্য শেখ ফরিদ, ঠিকাদার হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবীবুর রহমান সুমন এ প্রতিবেদককে বলেন, মেসার্স স্বপ্না এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৩৯ লাখ ৫৫ হাজার ৭০৫ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। সেতুটি নির্মিত হলে স্থানীয় পাঁচটি গ্রামের মানুষের যাতায়াতে নতুনমাত্রা যোগ হবে। বিশেষ করে বন্যার সময় আন্ত:যোগাযোগ ব্যবস্থার সুবিধা ভোগ করবে এই এলাকার মানুষ।

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

বকশীগঞ্জের বাংগালপাড়ায় সেতু নির্মাণ কাজ শুরু

আপডেট সময় ০৬:০২:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫