ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

পুলিশ, র‌্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তন হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা : ২০ জানুয়ারি সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশ, র‌্যাব এবং আনসার বাহিনীকে আরও বেশি জনবাদ্ধব এবং দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে উন্নত প্রশিক্ষণ ও তাদের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

২০ জানুয়ারি সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর পোষাকের রং নির্ধারণ করা হয়েছে যথাক্রমে আয়রণ, গ্রিন অলিভ ও গোল্ডেন হোয়াইট। পর্যায়ক্রমে পোশাক পরিবর্তন করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, সুন্দর দেশ গঠনে আমাদের মন-মানসিকতার পরিবর্তন করতে হবে। বর্তমান সরকার দুর্নীতিমুক্ত দেশ গড়তে চায়।

তিনি আরও বলেন বর্তমান সরকার পুলিশকে জনবান্ধব করে গড়ে তুলতে চায়, যে কারণে বাহিনীটির প্রশিক্ষণ এবং পোশাকে পরিবর্তন আনতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সীমান্তে নাশকতা ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ব্যবহারের জন্য আরও সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি চাপাইনবাবগঞ্জে সীমান্তে বিএসএফ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলেও জানান তিনি। সে কারণে বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সীমান্তে এখন পরিস্থিতি স্থিতিশীল আছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী মাসে বিজিবি এবং ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উপদেষ্টা বলেন বাংলাদেশে এখনো অনেকে অবৈধভাবে বসবাস করছেন। দেশে এখন অবৈধ অভিবাসীর সংখ্যা কমে ৩৩ হাজার ৬৪৮ হয়েছে। অবৈধ অভিবাসীর সংখ্যা ছিল ৪৯ হাজার ২২৬ জন। কেউ অবৈধ অভিবাসীদের দেশে থাকতে সহায়তা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ৩১ জানুয়ারির পরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে পুলিশ বাহিনী সংস্কার এবং তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে।

সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

পুলিশ, র‌্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তন হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৯:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫