ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

ক্ষেপণাত্র হামলায় ইউক্রেনে নিহত ছয় : কিয়েভ

ইউক্রেনের রাজধানী কিয়েভে ১৮ জানুয়ারি শনিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছে, খবর এএফপি’র।

কিয়েভ নগর কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ৪৫ এবং ২৫ বছর বয়সি দু’জন পুরুষ এবং ৪১ বছর বয়সি একজন নারী রয়েছেন। এই হামলায় আরো তিনজন আহত হয়েছে। এছাড়া শনিবার ইউক্রেন ব্যাপি রাশিয়ার ভয়াবহ হামলায় আরো তিনজন নিহত হয়েছে।

রাশিয়ার এই ক্ষেপনাস্ত্র হামলাকে ইউক্রেন আমেরিকার ট্যাকটিক্যাল ক্ষেপনাস্ত্র সিস্টেম ব্যবহার করে প্রতিহত করেছে বলে উল্লেখ করেছে।

মস্কো দাবি করেছে তাদের সেনারা এগিয়ে যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা রাজধানী কিয়েভে স্থাপিত সামরিক স্থাপনা লক্ষ্য করে নির্ভুল দূরনিয়ন্ত্রিত অস্ত্রের ব্যবহার করে এই হামলা চালিয়েছে।

রাশিয়া প্রায়ই ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালাচ্ছে। কিন্তু এ ধরনের হামলা বিরল। রাজধানী কিয়েভের বিমান প্রতিরক্ষা সুরক্ষা ইউক্রেনের যে কোন স্থানের তুলনায় বেশি।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন ইউক্রেনের উপর রাশিয়ার হামলার অবসানে মস্কোর উপর চাপ প্রয়োগ করে।

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

ক্ষেপণাত্র হামলায় ইউক্রেনে নিহত ছয় : কিয়েভ

আপডেট সময় ০৮:৪৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫