ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

মাদারগঞ্জে সাব রেজিস্টার অফিসসহ কয়েকটি অফিসের ওয়েবসাইটে বহাল শেখ হাসিনার ছবি

মাদারগঞ্জ : বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন ওয়েব সাইট থেকে ১৭ জানুয়ারি সন্ধ্যা ৬টায় সংগৃহীত মাদারগঞ্জ উপজেলার কয়েকটি দপ্তরের ওয়েব সাইট। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েব সাইটের কভারফটোতে বহাল শেখ হাসিনার ছবি। এসব সরকারি ওয়েবসাইটে হালনাগাদ তথ্যও নেই। ফলে অনলাইনে জরুরি তথ্যপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে সচেতন মানুষ। সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে সরকারি এসব ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্যের ৫০ শতাংশও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশত্যাগ করেন আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। ফলে দেশের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান থেকে শুরু করে সবজায়গা থেকে সরানো হয়েছে শেখ হাসিনার ছবিসহ আওয়ামী লীগ সরকারের আমলের দলীয় নানা ছবি কিংবা দৃশ্য। কিন্তু দেশের সব জায়গা থেকে সরানো হলেও মাদারগঞ্জ উপজেলার জাতীয় তথ্য বাতায়নের বেশ কয়েকটি সরকারি অফিসের সাইটের কভারফটোতে বহাল শেখ হাসিনার জনসমাবেশের হাসিমাখা ছবি।

উপজেলার সরকারি ওয়েবসাইট পর্যবেক্ষণ করে দেখা গেছে, উপজেলা শিক্ষা প্রকৌশল অফিস, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন অফিসের, উপজেলা বন অফিস, উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্প অফিস, উপজেলা সাব রেজিস্টার, উপজেলা পোস্ট অফিসের কভার ফটোতে শেখ হাসিনার ছবি বহাল রয়েছে। তাছাড়া বিভিন্ন দপ্তরের কার্যক্রম, গুরুত্বপূর্ণ নোটিশ, কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের তথ্য, বিভিন্ন সভার কার্যবিবরণী, উন্নয়ন প্রকল্পের তথ্য নেই অধিকাংশ ওয়েব সাইটে।

উপজেলা আইসিটি কর্মকর্তা ইঞ্জিনিয়ার নূর আলম বলেন, ৫ আগস্টের পর উপজেলার সকল দপ্তরকে জানানো হয়েছে তথ্য বাতায়নসহ অফিস থেকে শেখ হাসিনা ছবি সরিয়ে ফেলা জন্য। কোন দপ্তরে ওয়েবসাইটে শেখ হাসিনার ছবি থাকলে ওই কর্মকর্তা এর জন্য দায়ী হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ বাংলারচিঠিডটকমকে বলেন, বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে শুনেছেন। তিনি গত বছরের নভেম্বর মাসে ইউএনও হিসেবে মাদারগঞ্জ উপজেলায় যোগদান করেছেন। ওয়েবসাইটের ছবি ৫ আগস্টের পর সরিয়ে ফেলার কথা। এরপরও কিছু ওয়েবসাইটে ছবি আছে, এটা জানার পর সকল দপ্তরের দপ্তর প্রধানদের বলা হয়েছে যদি ভুলবশত কোন ওয়েবসাইটে এ ধরনের কোন ছবি দেখা যায় তা যেন সরিয়ে ফেলেন। এখনও যদি কোন ওয়েবসাইটে ছবি থাকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

মাদারগঞ্জে সাব রেজিস্টার অফিসসহ কয়েকটি অফিসের ওয়েবসাইটে বহাল শেখ হাসিনার ছবি

আপডেট সময় ০৬:২৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫