ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে রাজিব বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ২০ শিশুবান্ধব সমাজ গঠনই হোক আমাদের অঙ্গীকার : সংসদ সদস্য মামুন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

দেওয়ানগঞ্জ : বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন ইউএনও মো. আতাউর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১৪ জানুয়ারি মঙ্গলবার থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করেছে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন।

১৪ জানুয়ারি মঙ্গলবার সকালে মেলার প্রবেশপথে ফিতা কেটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান।

দেওয়ানগঞ্জ : বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বক্তব্য রখেন ইউএনও মো. আতাউর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান আসিফ, দেওয়ানগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, উপজেলা খাদ্য কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মহির উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার সজল ভদ্র, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ সময় মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের তারুণ্যের চিন্তা চেতনায় উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট প্রর্দশন করে। মেলায় ২০টি কক্ষে এসব প্রজেক্ট প্রদর্শন করা হয়। মেলা চলবে ১৫ জানুয়ারি বুধবার বিকাল পর্যন্ত।

যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি

দেওয়ানগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

আপডেট সময় ০৩:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫