ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

ব্রাজিলে ভূমিধসে কমপক্ষে সাত জনের প্রাণহানি

ব্রাজিলে প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধসে কমপক্ষে সাত জনের প্রাণহানি । ছবি: সংগৃহীত

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে সাতজনের প্রাণহানি হয়েছে। ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে আরো চারজন নিখোঁজ রয়েছে।

রোববার মিনাস গেরাইস রাজ্যের উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে রিও ডি জেনেইরো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মেয়রের কার্যালয় জানিয়েছে, শনিবার রাতে এক ঘন্টার মধ্যে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ইপাটিঙ্গা নগরীতে ছয় জনের মৃত্যু হয়েছে।

দমকলকর্মীরা ভূমিধসে ধ্বংসপ্রাপ্ত একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে আট বছর বয়সী এক ছেলের লাশ উদ্ধার করেছে।

নগরীর অন্যান্য স্থানে দুটি লাশ পাওয়া গেছে। উদ্ধারকর্মীরা কাদার নিচে চাপা পড়া আরও তিনজনের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে।

নিকটবর্তী সান্তানা দো প্যারাইসো শহরেও একটি লাশ পাওয়া গেছে।

ল্যাটিন আমেরিকার বৃহত্তম দেশটি গত বছর থেকে বেশ ক’টি চরম আবহাওয়াজনিত ঘটনার শিকার হয়েছে।

এপ্রিল ও মে মাসে রেকর্ড ভাঙা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির দক্ষিণাঞ্চলে ১৮০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

ব্রাজিল জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত একটি ঐতিহাসিক খরারও সম্মুখীন হয়েছে- যা ১৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই দাবানল আমাজন রেইনফরেস্টের বিশাল অংশ গ্রাস করেছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ব্রাজিলে ভূমিধসে কমপক্ষে সাত জনের প্রাণহানি

আপডেট সময় ০৯:৩৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫