ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

বিপিএলে ছক্কার নয়া রেকর্ড

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড হয়েছে।

৬ জানুয়ারি সোমবার থেকে শুরু হওয়া সিলেট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। এ ম্যাচে সর্বমোট ছক্কা হয়েছে ৩১টি। বিপিএলের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড এটি।

এর আগে সর্বোচ্চ ২৯টি ছক্কা হয়েছে দু’বার, দুই ম্যাচে। ২০২৩-২৪ মৌসুমে চট্টগ্রামের ভেন্যুতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচে ২৯টি ছক্কা হয়েছিলো।

এবার চলতি আসরের উদ্বোধনী ম্যাচে মিরপুরে ২৯ ছক্কা হাঁকায় ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। ঐ দুই ম্যাচের নজির ভেঙে এবার বিপিএলের এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড গড়লো রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করে সিলেট স্ট্রাইকার্স। তাদের ইনিংসে ১৬টি ছক্কা ছিলো।

জবাবে ইংল্যান্ডের এ্যালেক্স হেলসের সেঞ্চুরিতে এক ওভার বাকী থাকতে ২ উইকেট হারিয়ে ২১০ রান তুলে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর। এই ইনিংসে ১৫টি ছক্কা মারেন রংপুরের ব্যাটাররা।

ম্যাচে সর্বোচ্চ ৭টি করে ছক্কা মারেন হেলস ও সাইফ হাসান। ১০টি চার ও ৭টি ৫৬ বলে অপরাজিত ১১৩ রান করেন হেলস। ৩টি চার ও ৭টি ছক্কায় ৪৯ বলে ৮০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সাইফ। দ্বিতীয় উইকেটে ১০১ বলে ১৮৬ রানের জুটিতে রংপুরের জয়ে বড় অবদান রাখেন হেলস ও সাইফ।

বিপিএলে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার তালিকা :

সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স- ৩১ ছক্কা, সিলেট, ২০২৪-২০২৫

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স- ২৯ ছক্কা, চট্টগ্রাম, ২০২৩-২০২৪

ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী- ২৯ ছক্কা, মিরপুর, ২০২৪-২০২৫

ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও সিলেট রয়্যালস- ২৭ ছক্কা, মিরপুর, ২০১২-২০১৩

ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স- ২৭ ছক্কা, চট্টগ্রাম, ২০২২-২০২৩

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স- ২৭ ছক্কা, সিলেট, ২০২২-২০২৩

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বিপিএলে ছক্কার নয়া রেকর্ড

আপডেট সময় ০৮:১৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫