ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

নকলায় নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি। ছবি: বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় পরপর কয়েকটি সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবি নিয়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা।

৬ জানুয়ারি সোমবার দুপুরে নকলা উপজেলা ছাত্র সমাজের আয়োজনে পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মানববন্ধন, শোভাযাত্রা ও সড়ক অবরোধ করে। ফলে গুরুত্বপূর্ণ ওই মোড়ের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় তাদের হাতে ‘নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তারা স্লোগান তোলে- ‘সড়ক সড়ক সড়ক চাই, নিরাপদ সড়ক চাই’, জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, রক্তে আগুন লেগেছে।

প্রায় ঘণ্টা খানেক পর শিক্ষার্থীরা নকলা থানার সামনে থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের নকলা-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে গিয়ে অবস্থান নেয় এবং বিক্ষোভ করে।

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র শিক্ষার্থীদের সাথে কথা বলে এবং নকলার গুরুত্বপূর্ণ পয়েন্টে জেব্রা ক্রসিং, স্প্রিড ব্রেকার নির্মাণসহ ট্রাফিক ব্যবস্থা আরও জোরদার করার আশ্বাস দেন। উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুতসময়ের মধ্যে এসব করার প্রতিশ্রুতিও দেন তিনি। পরে শিক্ষারা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এস এম মাসুম, রাইয়্যান আল মাহদি অনন্ত, শিক্ষার্থী লিমন আহমেদ, মুকিত, সুমাইয়্যা, স্বপ্না, মো. মেহেদি হাসান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

নকলায় নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা

আপডেট সময় ০৮:৪২:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫