ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

সরিষাবাড়ীতে কেক কেটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে ২০২৫ সালের ১ জানুয়ারি বুধবার প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে কেক কেটে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সরিষাবাড়ী পৌর এলাকার আরামনগর বাজারে উপজেলা বিএনপি কার্যালয়ে জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় জেলা বিএনপির সদস্য গোলাম রাব্বানী লেকু, উপজেলা বিএনপির সদস্য খায়রুল আলম শ্যামল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বিদ্যুৎ, সদস্য সচিব মাসুদ রানা চপল, পৌর ছাত্রদলের আহ্বায়ক সবুজ মিয়া, সরিষাবাড়ী কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম মিনহাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে ১ জানুয়ারি সকালে সকালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা ও পৌর ছাত্রদল। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে ছাত্রদল।

শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে কেক কেটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ০২:৪০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫