বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব ঐতিহ্য সংগ্রাম সাফল্য ও অগ্রগতির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি বুধবার সকালে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা, পৌর এবং কলেজ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাত্রদল দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক সাঈদ বিন আনোয়ার সজীবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ সাদা, যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ, এ কে এম মুসা, মাসুদ হাবিব পলিন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি স্বপন কুমার দাস, পৌর বিএনপির আহ্বায়ক মনজুরুল হক মঞ্জু, সদস্য সচিব আতিকুর রহমান সাজু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন-সহ দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব মন্ডল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ এ কে এম বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলামের সঞ্চালনায় পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান সানি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব সিয়ামুল হক রতন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমিরসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের সভাপতিবৃন্দ সভায় বক্তব্য রাখেন। এছাড়া বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
এর আগে সকালে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
তারেক মাহমুদ : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















