ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর শহরে শোভাযাত্রা বের করা হয়। ছবি:আসমাউল আসিফ

জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ১ জানুয়ারি বুধবার দুপুরে এ উপলক্ষে সামবেশ ও শোভাযাত্রার আয়োজন করে জেলা ছাত্রদল।

শহরের স্টেশন সড়কে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদল সমাবেশের আয়োজন করে। সমাবেশে জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুল মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, সহ-সভাপতি রুকনুজ্জামান রুকন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন, শহর ছাত্রদলের সদস্য সচিব শামীম আহমেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যূত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন আমাদের দাবি অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করতে হবে।

সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ০৯:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫