ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরিয়ার অর্ধেকেরও বেশি শিশু শিক্ষা থেকে বঞ্চিত: সেভ দ্য চিলড্রেন

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার অর্ধেকেরও বেশি স্কুলগামী শিশু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। ‘সেভ দ্য চিলড্রেন’- এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। দাতব্য সংস্থাটি অবিলম্বে শিশুদের শিক্ষার ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছে।

বার্তা সংস্থা এএফপি ৩১ ডিসেম্বর মঙ্গলবার এই খবর জানিয়েছে।

সংস্থাটি বলেছে, সিরীয় শিশুদের মধ্যে অন্তত অর্ধেককে ১৪ বছরের গৃহযুদ্ধের আঘাত কাটিয়ে উঠতে মানসিক সাহায্যের প্রয়োজন। এছাড়া শিশুদের সিংহভাগেরও বেশি, খাদ্যসহ মানবিক সহায়তাও জরুরি।

সেভ দ্য চিলড্রেন – এর সিরিয়া বিষয়ক পরিচালক রাশা মুহরেজ রাজধানী দামেস্ক থেকে এক সাক্ষাতকারে এএফপি’কে বলেছেন, ‘প্রায় ৩৭ লক্ষ শিশু স্কুলের বাইরে এবং তাদের পুনরায় একত্রিত করতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ জরুরি।’

রাশা মুহরেজ আরো বলেছেন, ‘৩৭ লক্ষ শিশুর অর্ধেকেরও বেশি স্কুল বয়সী হলেও তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত।’

তিনি বলেছেন, সিরিয়ার জনগণ এক দশকেরও বেশি সময় ধরে সংঘাতময় পরিস্থিতি মোকাবেলা করেছে। কিন্তু বিদ্রোহীদের ঝটিকা আক্রমনের মুখে গত ৮ ডিসেম্বর স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন। প্রেসিডেন্ট আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ যুগের অবসান ঘটে। জাতিসংঘের হিসেব মতে, এই সময় নতুন করে ৭ লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছে।

মুহরেজ এএফপি’কে বলেছেন, ‘বাস্তুচ্যুতরা আবার দেশে ফিরতে শুরু করায় কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান পরিণত হয়েছে আশ্রয়কেন্দ্রে।’

সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর আসাদ সরকারের নৃশংস দমন-পীড়নের পর ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধ সিরিয়ার অর্থনীতি এবং সরকারি অবকাঠামো ধ্বংস হওয়ায় অনেক শিশুই অরক্ষিত রয়ে গেছে।

মুহরেজ বলেছেন, ‘প্রায় ৭৫ লক্ষ শিশুর অবিলম্বে মানবিক সহায়তা প্রয়োজন।’

তিনি বলেছেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে যে, শিশুরা যাতে শিক্ষায় ফিরে আসতে পারে। তাদের স্বাস্থ্য, খাবারের সুব্যবস্থা এবং সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

দাতব্য প্রতিষ্ঠানটির পরিচালক এএফপি’কে আরো জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগ, আর্থিক সংকট এবং সর্বোপরি গৃহযুদ্ধের কারণে ‘শিশুরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, সুরক্ষা, আশ্রয়সহ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছিল।’

সিরিয়ায় গৃহযুদ্ধে ৫ লক্ষেরও বেশি নিহত এবং বাস্তুচ্যুত হয়েছে লক্ষ লক্ষ লোক।

বিশ্বব্যাংকের হিসেব মতে চারজনের মধ্যে একজনেরও বেশি সিরীয় নাগরিক এখন চরম দারিদ্র্যসীমার নীচে বসবাস করছে।

সেভ দ্য চিলড্রেন বলেছে, প্রায় ৬৪ লক্ষ শিশুর জরুরি মানসিক সাহায্যের প্রয়োজন।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

সিরিয়ার অর্ধেকেরও বেশি শিশু শিক্ষা থেকে বঞ্চিত: সেভ দ্য চিলড্রেন

আপডেট সময় ০৮:২০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪