ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল হালিমের সহধর্মিনীর রোগ মুক্তি কামনায় দোয়া

দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী পরিষদ সচিব, জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ এস এম আব্দুল হালিমের সহধর্মিণী আইনজীবী সুফিয়া বেগম ডলির রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ ডিসেম্বর সোমবার রাতে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

এতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, দপ্তর সম্পাদক হাতেম আলী সাদা, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মিন্টু, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মনিরুল করিম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানী, সাখাওয়াত হোসেন সুজন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনসহ অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আইনজীবী সুফিয়া বেগম ডলির আশু রোগ মুক্তি কামনার পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সুস্থতা, আরাফাত রহমান কোকো ও স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল এবং জুলাই-আগস্ট আন্দোলনে শহিদদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল হালিমের সহধর্মিনীর রোগ মুক্তি কামনায় দোয়া

আপডেট সময় ০৬:০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪