দুর্বার ক্রীড়া সংঘ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থক গোষ্ঠীর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে দেওয়ানগঞ্জ রেলওয়ে লোকো ঈদগাহ মাঠে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় বিজয়ী হয় ‘তরুণ স্পোর্টিং ক্লাব বালুগ্রাম দক্ষিণ নদীর পাড়’ ও রানার্স আপ হয় টিম ক্যানভাস ডালবাড়ী।
বিজয়ী দল ১০ ওভারে ১০৩ রান সংগ্রহ করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয় তরুণ তুর্কী সোহাগ প্রধান।
ছাত্রদল দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক সাঈদ বিন আনোয়ার সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির দেওয়ানগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ সাদা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষের মানসিক ও শারীরিক বিকাশ সাধন করে। বর্তমান তরুণ সমাজ খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেজন্য সমাজে নানা অবক্ষয় দেখা দিয়েছে। সুস্থ সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি খেলার আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবনেতা মাহিদুল ইসলাম তমাল, হামিদুর রহমান বিপ্লব, সানোয়ার হোসেন ছানু, সামিউল ইসলাম, রতন, বিপ্লব, সজিব, সোহাগ, স্বেচ্ছাসেবক দলনেতা হিমু প্রমুখ। খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাকিবুল হাসান সানি। সঞ্চালনা করেন ছাত্রদলের দেওয়ানগঞ্জ পৌর শাখার সদস্য সচিব রাকিবুল হাসান সানী।
তারেক মাহমুদ : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















