ঢাকা ১১:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ

প্রাতিষ্ঠানিক সংস্কারই টেকসই গণতন্ত্র রক্ষা করবে: উপদেষ্টা নাহিদ ও মাহফুজ

উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও মো. মাহফুজ আলম জোর দিয়ে বলেছেন, বাংলাদেশে ঐকমত্যের ভিত্তিতে প্রাতিষ্ঠানিক সংস্কারই প্রকৃত ও টেকসই গণতন্ত্রের বীজ বপন করতে পারে। আর এটাই বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যত রক্ষা করবে।

৩০ ডিসেম্বর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯ ডিসেম্বর রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘নতুন বাংলাদেশ বিনির্মাণ : সংস্কার ও বৈদেশিক নীতি’ বিষয়ক ‘ফরেন পলিসি ডায়ালগ’ সিরিজের প্রথম পর্বে উত্থাপিত প্রশ্নের জবাবে তারা এ অভিমত ব্যক্ত করেন।

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং উপদেষ্টা মাহফুজ আলম সংলাপে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট বিপ্লবের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাবলী নিয়ে একটি বিশেষ সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

তরুণ উপদেষ্টাদের নির্ভীক ভূমিকার প্রশংসা করে পররাষ্ট্র সচিব বলেন, তরুণরা আবারও প্রমাণ করেছে যে, তারা দেশের ইতিহাসের যেকোনো সংকটে নেতৃত্বের ভূমিকা নিতে পারে। অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি উপদেষ্টাদের সঙ্গে পররাষ্ট্রনীতি, সংস্কার, গণঅভ্যুত্থান ও বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে তাদের মতামত জানতে এই আলোচনার সূত্রপাত করেন।

একটি আকর্ষণীয় প্রশ্নোত্তর অধিবেশনে মন্ত্রণালয়ের তরুণ কর্মকর্তারা উপদেষ্টাদের প্রশ্ন জিজ্ঞাসা করার ও উত্তর জানার সুযোগ পায়। সংলাপে আলোচনার মধ্যে দিয়ে বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায় তুলে ধরা হয়।

এক প্রশ্নের জবাবে উভয় উপদেষ্টা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে গড়ে তোলার ব্যাপারে একমত হয়ে বলেন, পররাষ্ট্র নীতিতে বলিষ্ঠ অবস্থান নিতে একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অগ্রণী ভূমিকা নিতে সক্ষম করে তুলতে সমস্ত উদ্যোগকে সমর্থন দেওয়া হবে।

দুই উপদেষ্টাকে জুলাই-আগস্ট বিপ্লবের স্মরণে স্মারকও প্রদান করা হয়।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

প্রাতিষ্ঠানিক সংস্কারই টেকসই গণতন্ত্র রক্ষা করবে: উপদেষ্টা নাহিদ ও মাহফুজ

আপডেট সময় ০৬:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪