ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই

মনমোহন সিং

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে মারা গিয়েছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।

দিল্লি থেকে পিটিআই জানায়, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস সিংয়ের মৃত্যুর খবর ঘোষণা করে। রাত ৮টা ৩০ মিনিটের দিকে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় এই হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

গত কয়েক মাস ধরে তার স্বাস্থ্য খারাপ ছিল।

খবরে বলা হয়, মনমোহন সিংকে রাত ৮টা ৬ মিনিটে এআইআইএমএস হাসপাতালের ইমার্জেন্সিতে আনা হয়। সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। ৯টা ৫১ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই মেয়াদে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন।

তিনি স্ত্রী গুরচরণ সিং ও তিন কন্যা রেখে গেছেন।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই

আপডেট সময় ১১:৩০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪