ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে জুলাই স্মৃতি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ট্রাই সিরিজ শুরু, আছে নেপালের টিম

শহীদ সদ্য এর বাবা মো. আক্তারুজ্জামান অতিথিদের নিয়ে স্মারক বেলুন উড়িয়ে ক্রিকেট সিরিজের উদ্বোধন করেন। ছবি: মো. আলমগীর

জামালপুরে জুলাই স্মৃতি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ট্রাই সিরিজ টুর্নামেন্ট শুরু হয়েছে। ২৭ ডিসেম্বর শুক্রবার দুপুরে জামালপুর জিলা স্কুল মাঠে জামালপুর জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন এই ক্রিকেট সিরিজের আয়োজন করেছে। এই সিরিজ আয়োজনে সহযোগিতায় রয়েছে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমির সভাপতি ভরত কুমার শাহী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সদ্য এর বাবা মো. আক্তারুজ্জামান লিটন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস, সদস্য সচিব আবিদ সৌরভ প্রমুখ।

নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমি ও জামালপুর ক্রীড়া সংস্থার মধ্যে ম্যাচ।ছবি: আসমাউল আসিফ

এ সময় বক্তারা বলেন, পতিত স্বৈরাচার সরকার খেলাধুলার পরিবেশকেও ধ্বংস করে দিয়েছিল। নিয়মিত খেলাধুলা আয়োজনের মধ্য দিয়ে আবার আগের মত খেলোয়ার ও ক্রীড়ামোদী তৈরি করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জামালপুর জেলার ১৭ জন শহীদের স্মরণে এই আন্তর্জাতিক ট্রাই সিরিজ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

পরে শহীদ সদ্য এর বাবা মো. আক্তারুজ্জামান অতিথিদের নিয়ে স্মারক বেলুন উড়িয়ে এই ক্রিকেট সিরিজের উদ্বোধন করেন। এই ক্রিকেট সিরিজে নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমি, ঢাকার সাইক ক্রিকেটার্স ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা টিম অংশ নিয়েছে।

উদ্বোধনী ম্যাচে নেক্সাস ক্রিকেট একাডেমিকে ৭ উইকেটে পরাজিত করেছে জামালপুর ক্রীড়া সংস্থা টিম।

২৮ ডিসেম্বর মাঠে নামবে ঢাকার সাইক ক্রিকেটার্স ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা। ৩০ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জুলাই স্মৃতি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ট্রাই সিরিজ শুরু, আছে নেপালের টিম

আপডেট সময় ০৭:৫৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪