ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নকলায় প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সা’দ পন্থীদের বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও হত্যার বিচারের দাবিতে নকলায় বিক্ষোভ মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগী সাথীদের উপর সা’দ পন্থীদের বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও হত্যার বিচারের দাবিতে শেরপুরের নকলা উপজেলায় প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৩ ডিসেম্বর সোমবার সকালে নকলা পৌরশহরের বড় মসজিদ (ধানহাটি) প্রাঙ্গণ থেকে আলেমা উলামা, তাবলীগী সাথী ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে ও অংশ গ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে নকলা পুরাতন সিনেমা হল চত্বরে একটি প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বক্তব্য রাখেন নকলা উপজেলা শাখার ইমান আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি মুফতি আব্দুল জলিল কাসেমী, সাধারণ সম্পাদক মুফতি আনসার উল্লাহ, বড় মসজিদের ইমাম মুফতি সামসুল হুদা জিহাদী, কায়দা বালিকা দাখিল মাদরাসার তত্বাবধায়ক মো. ওয়ালী উল্ল্যাহ প্রমুখ।

বক্তারা সা’দ পন্থীদের বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও হত্যার দ্রুত বিচারের দাবি জানান। বক্তব্য শেষে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

নকলায় প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪