ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

মিলন স্মৃতি পাঠাগারের উদ্যোগে পৌষ উৎসব অনুষ্ঠিত

পৌষ উৎসবে প্রধান অতিথি পুলিশ হেডকোয়ার্টার্স অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা রানু-সহ অন্যান্য অতিথি ও আয়োজকেরা। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে নানা আয়োজনে পৌষ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া এলাকায় এ উৎসবের আয়োজন করে মিলন স্মৃতি পাঠাগার।

পৌষ উৎসব উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলন স্মৃতি পাঠাগারের নতুন পাঠাগার ঘর উদ্বোধন করা হয়।

রেডিও ১৯’র অনুষ্ঠান প্রধান আসাদুজ্জামান রুবেলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা রানু।

এতে বক্তব্য রাখেন পোগলদিঘা কলেজের সহযোগী অধ্যাপক মাহমুদুল হক দুলাল, তরুণ উদ্ভাবক তৌহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া, অভিনেতা ও সংগীত শিল্পী আমিনুল হক, সম্মিলিত পাঠাগার আন্দোলন বাংলাদেশের সভাপতি আব্দুস সাত্তার, মিলন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা শেখ মো. আতিফ আসাদ প্রমুখ।

আলোচনা শেষে মিলন স্মৃতি পাঠাগারের নতুন ঘর উদ্বোধন করেন অতিথিরা। এরপর সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

মিলন স্মৃতি পাঠাগারের উদ্যোগে পৌষ উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৪৮:০০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪