ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

মানুষ যে স্বপ্নে যুদ্ধ করেছিল তা আজও বাস্তবায়ন হয়নি : নজরুল ইসলাম খান

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: বাংলারচিঠিডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ১৯৭১ সালে হানাদার বাহিনীর আক্রমণে জীবন দিয়ে এ দেশের মানুষ দেশ স্বাধীন করেছে। কয়েক বছর পর স্বাধীনতার সুবর্ণ ফসল হারিয়ে যায়। যাদের কাছে দেশের মানুষ গণতন্ত্র আশা করেছিল, তারা বাকশাল কায়েম করেছিল। সেই বাকশালের কায়েমের ওপর যিনি গণতন্ত্র রচনা করেছিলেন তিনি শহীদ জিয়াউর রহমান।

জামালপুরের ইসলামপুর উপজেলায় ১৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কুলকান্দি সামছুন্নাহান উচ্চ বিদ্যালয় মাঠে কুলকান্দি ইউনিয়ন বিএনপির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মনে রাখতে হবে বিএনপি নেতা-কর্মীদের, আমরা এক দফার আন্দোলন শুরু করেছিলাম। বিগত জুলাই-আগস্টেও যে লড়াই হলো, তা শুধু ফ্যাসিবাদের পতনের জন্য না, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আগামী দিনে আমরা ফ্যাসিবাদের গোরস্থানে গণতন্ত্রের বাগান রচনা করতে চাই। এর নেতৃত্ব দেবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান।

ইউনিয়ন বিএনপির সভাপতি নূর ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এতে উপজেলা, ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

মানুষ যে স্বপ্নে যুদ্ধ করেছিল তা আজও বাস্তবায়ন হয়নি : নজরুল ইসলাম খান

আপডেট সময় ০৪:৩৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪