ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

দেওয়ানগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

স্মারক বেলুন উড়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার সূর্য্য উদয়ের সাথে সাথে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মডেল থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা বিএনপি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সরকারি বেসরকারি সংগঠন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল সুমন কান্তি চৌধুরী, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সামছু জামান আসিফ, সেনা কর্মকর্তা ওয়ারেন্ট অফিসার আলাউদ্দিন, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, গোয়েন্দা শাখা (ডিবি)-২ এর ওসি সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার তারিকুর রহমান, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুর রশীদ সাদা, বাবু শ্যামল চন্দ্র, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন। অনুষ্ঠান শেষে উপজেলা মাঠে বিজয় মেলা অনুষ্ঠিত হয়।

অপর দিকে দিবসটি উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ কামিল মাদরাসা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মাদরাসায় গিয়ে শেষ হয়।

এর পূর্বে দেওয়ানগঞ্জ কামিল মাদরাসা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সাবেক আমীর আইনজীবী মুহাম্মদ নাজমুল হক সাঈদী। উপজেলা জামায়াতের আমীর মাও. মাহাবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আইনজীবী সামিউল হক, মাওলানা ইসমাইল হোসেন, হাফেজ রাশেদুজ্জামান নূর, এইচ এম কাদেরী প্রমুখ।

এছাড়াও দিবসটি উপলক্ষে ইসলামী আন্দোলনের আয়োজনে উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি গোলাম মুর্শিদের সভাপতি বক্তব্য রাখেন জাহিদ হাসান, মাওলানা ইউসুফ, তারিকুল ইসলাম, হুমায়ুন কবীর প্রমুখ।

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেওয়ানগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

আপডেট সময় ০৭:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪