ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে বিএনপির বিজয় শোভাযাত্রা

জেলা বিএনপির বিজয় শোভাযাত্রা। ছবি: বাংলারচিঠিডটকম

মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরে জেলা বিএনপির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

১৬ ডিসেম্বর সোমবার দুপুরে শহরের ফৌজদারি মোড়ে আনন্দ শোভাযাত্রা পূর্বক মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সদস্য সুলতান মাহমুদ বাবু, বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপিনেতা শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারত থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, আমাদের সতর্ক থাকতে হবে, তাদের কোন ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। তিনি নেতা-কর্মীদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

বিজয় দিবসের আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রায় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

জামালপুরে বিএনপির বিজয় শোভাযাত্রা

আপডেট সময় ১১:৪২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪