ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য

যমুনা সারকারখানায় গ্যাসের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

যমুনা সারকারখানায় গ্যাসের দাবিতে মানববন্ধন করে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সারকারখানায় গ্যাস সরবরাহ করে পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার সকালে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার আয়োজনে তারাকান্দি যমুনা সারকারখানার প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি যমুনার সারকারখানার প্রধান ফটক থেকে বের হয়ে সরিষাবাড়ী-ভুয়াপুর-তারাকান্দি মহাসড়ক প্রদক্ষিণ করে ফের যমুনার ফটকে গিয়ে শেষ হয়।

মানববন্ধনের বক্তারা বলেন, চলতি বছরের ১৫ জানুয়ারি সংকটের অজুহাতে তারাকান্দি যমুনা সারকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কারখানায় গ্যাস না থাকায় প্রায় ১১ মাস যাবৎ ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। দীর্ঘদিন যমুনায় উৎপাদন বন্ধ থাকায় কারখানার বিভিন্ন মুল্যবান যন্ত্র ও যন্ত্রাংশ বিনষ্ট হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। চলতি বোরো মৌসুমে কমান্ডিং এলাকায় সার সংকট দেখা দিতে পারে। অতি দ্রুত চালু না হলে কৃষক বিপ্লব ঘটবে বলে তারা জানান।

যমুনা সারকারখানায় গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল করে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

বক্তারা আরও বলেন, যমুনার এক টন সার উৎপাদন করতে খরচ লাগে প্রায় ৩৭ হাজার টাকা। আর দেশের বাইরে থেকে আমদানি করতে সমপরিমাণ সারের খরচ লাগে প্রায় ১ লাখ টাকা। আমদানি নির্ভরতা থেকে সরে দাঁড়িয়ে দেশীয় শিল্পকে সচল রাখা হলে দেশের রাজস্ব বাড়বে। এতে বাইরে থেকে সার আনতে সরকারের ভর্তুকি ভার বহন করতে হবে না।

আগামী একমাসের মধ্যে কারখানা চালু না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় ও শিল্প মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন বক্তারা।

এতে বক্তব্য রাখেন জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মহর, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আল-আমিন মিলু, সদস্য সচিব আবুল কালাম আজাদ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত

যমুনা সারকারখানায় গ্যাসের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট সময় ০৬:৪৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪