ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী

জামালপুরে সাংবাদিকদের সাথে গণতন্ত্রমঞ্চের নেতৃবৃন্দের মতবিনিময়

বক্তব্য রাখেন মাওলানা ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরে গণতন্ত্রমঞ্চের নেতাদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর শহরের সকাল বাজারে মাওলানা ভাসানী অনুসারী পরিষদের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন মাওলানা ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) জেলা শাখার সভাপতি আমির উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদ জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান তালুকদার বাদল এবং সঞ্চালনা করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) জেলা শাখার সাধারণ সম্পাদক আইনজীবী তাজ উদ্দিন সবুজ।

সভায় ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ’৭১ সালে আমরা রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কিন্তু ৫৩ বছরে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা পাইনি। সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা এবং মুক্তির লক্ষ্যে গত জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। কিন্তু সেই মুক্তির আকাঙ্ক্ষা যেন নষ্ট হয়ে না যায় সেই কাজটি আমাদের শুরু করা উচিত। আমরা সরকারকে বলেছি প্রথমে সবকিছু সংস্কার করতে হবে। তারপর দ্রুত নির্বাচন দিতে হবে। সংস্কার না করে নির্বাচন করা হলে যেই লাউ সেই কদুর মত।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে গণতন্ত্রমঞ্চের নেতারা বলেন, আমরা একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছি তবে সেটি অবশ্যই সংস্কার করে করতে হবে।

জামালপুর সদর আসন থেকে গণতন্ত্রমঞ্চের কোন প্রার্থী থাকবে কি না সংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নেতারা বলেন, সদর আসন থেকে প্রার্থী হিসেবে এক নাম্বারে আছেন আমাদের সকলের নেতা মাওলানা ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী

জামালপুরে সাংবাদিকদের সাথে গণতন্ত্রমঞ্চের নেতৃবৃন্দের মতবিনিময়

আপডেট সময় ০৯:৩৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪