ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ হানাদার মুক্ত দিবস

দেওয়ানগঞ্জ হানাদার মুক্ত দিবস ৬ ডিসেম্বর শুক্রবার। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা।

৬ ডিসেম্বর ভোরে ১১ নম্বর সেক্টরের অধীনস্থ গাজী নাছির কোম্পানির প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের নেতৃত্বে ১১ সদস্যের মুক্তিযোদ্ধাদের একটি দল দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঘাট এলাকায় অবস্থিত পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে আক্রমণ করে। সেদিন পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা পালিয়ে যায়।

সেদিনের স্মৃতিচারণ করে গাজী নাছির কোম্পানির প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, ৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে দেওয়ানগঞ্জ থেকে বিতাড়িত করার পর, জিলবাংলা চিনিকল, দেওয়ানগঞ্জ কো-অপারেটিভ হাইস্কুল এবং এ কে এম কলেজে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করি। পাকিস্তানি হানাদার বাহিনীর পালিয়ে যাওয়ার খবরে সেদিন দেওয়ানগঞ্জের আপামর জনতা খুশিতে রাস্তায় নেমে আসে। সকলের মুখে সেদিন বিজয়ের স্লোগানে মুখর হয়েছিল দেওয়ানগঞ্জের আকাশ বাতাস।

প্রতি বছর ৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ হানাদারমুক্ত দিবসে নানা কর্মসূচি পালন করে দেওয়ানগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ। কর্মসূচির মধ্যে পতাকা উত্তোলন, মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে দোয়া ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স বাংলারচিঠিডটকমকে বলেন, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিগত বছরের মতো এবারো পতাকা উত্তোলন ও শহিদদের স্মরণে বিশেষ দোয়া-সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ হানাদার মুক্ত দিবস

আপডেট সময় ০৬:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪