ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

থাইল্যান্ডে ক্রেন দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

থাইল্যান্ডের রাজধানীর একেবারে উপকণ্ঠে একটি নির্মাণস্থলে ২৯ নভেম্বর শুক্রবার ক্রেন দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত ও ১০ জন আহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।

ব্যাংকক থেকে এএফপি পরিবেশিত খবরে একথা বলা হয়।

শুক্রবার সকালে ব্যাংককের পশ্চিমে সামুত সাখোনে ভবন নির্মাণের কাজে লাগানো একটি ক্রেন পড়ে যাওয়ায় এ ঘটনা ঘটে।

সামুত সাখোন পুলিশের ডেটচানাকর্ন চানথাফুম এএফপিকে জানায়, এতে ঘটনাস্থলেই তিনজন শ্রমিকের মৃত্যু এবং আরও ১০ জন আহত হয়। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

তিনি বলেন ‘আমরা তিনটি লাশ দেখেছি।’ তারা ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে প্রাণ হারিয়েছে।

প্রকৌশলী এবং পুলিশের একটি টিম ক্রেন পড়ে যাওয়ার কারণ তদন্ত করছে।

থাইল্যান্ড জুড়ে নির্মাণ দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

অধিকাংশ ক্ষেত্রে নিরাপত্তার প্রয়োজনীয়তা উপেক্ষা করে এবং অনুমতি ছাড়াই কাজ করায় দেশটিতে এমটা ঘটছে।

গত মার্চ মাসে ব্যাংককের পূর্বাঞ্চলে একটি কারখানায় নির্মাণ কাজের সময় ক্রেন পড়ে সাতজন নিহত হয়।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার

থাইল্যান্ডে ক্রেন দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

আপডেট সময় ০৬:০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪