ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ফ্যাসিবাদকে হটিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি : উপদেষ্টা আসিফ মাহমুদ

ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জামালপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাসহ সকলের অংশগ্রহণে আমরা ফ্যাসিবাদকে হটিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পাচ্ছি। কিন্তু এই স্বপ্ন সফল হবে না, এই সরকার আমরা দুই বছর, তিন বছর কিংবা পাঁচ বছরে এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারব না। এই স্বপ্ন পূরণে তরুণ প্রজন্মকে প্রস্তুত হতে হবে।

২৫ নভেম্বর সোমবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ এবং নবনির্মিত পানাউল্লাহ আহমেদ ছাত্রাবাস ও অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন বাংলাদেশের প্রতিটি সেক্টরে নিয়োজিত করার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। সবাইকে পড়াশোনাসহ আত্মিক উন্নয়নের মধ্য দিয়ে ভবিষ্যত বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। তরুণ প্রজন্ম যেন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিতে পারে, নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে পারে সে লক্ষ্যে কাজ করছে বর্তমান অন্তর্বতীকালীন বাংলাদেশ সরকার।

পরে ২০ কোটি টাকা ব্যয়ে কলেজের নবনির্মিত পানাউল্লাহ আহমেদ ছাত্রাবাস ও ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে অডিটোরিয়াম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ইকবাল-বিন-মতিন, কলেজের শিক্ষক সংসদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদকে হটিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি : উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় ০৭:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪