ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

রেশন, পেনশন, ফ্রি স্বাস্থ্যসেবাসহ ৮ দাবি ব্যাটারি রিকশা চালকদের

ব্যাটারি রিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি করেছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠন। ২৩ নভেম্বর শনিবার বেলা পৌনে ১১টার দিকে এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভ সমাবেশে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খালেকুজ্জামান লিপন বলেন, আগামী সাত দিনের মধ্যে হাইকোর্টের রায় পুনর্বিবেচনা না করলে ৩০ নভেম্বর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এসময় তারা ৮ দফা দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

তাদের দাবিগুলো হলো-

১। থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৪ চূড়ান্ত করে দ্রুত গেজেট প্রকাশ করা।

২। বিদ্যমান রেগুলেটরি ফ্রেমওয়ার্কের আওতায় ইলেকট্রিক মোটরসাইকেল, রিকশা ও অন্যান্য ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধনের পাশাপাশি চালকদের লাইসেন্স ও রুট পারমিটের আহ্বান জানিয়েছে পরিষদ।

৩। ব্যাটারিচালিত যানবাহনের কারিগরি ত্রুটি দূর করা এবং দক্ষতা ও নিরাপত্তা বাড়াতে আধুনিকায়ন নিশ্চিত করা।

৪। ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণের অংশগ্রহণে গণঅভ্যুত্থানে আহত বা নিহত সব শ্রমিকের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ।

৫। বিদ্যুৎ চুরি ও অপচয় রোধে সারা দেশে ডেডিকেটেড চার্জিং স্টেশন স্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান।

৬। সেনাবাহিনীর মতো রেশনিং, পেনশন স্কিম এবং সব শ্রমিকের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করা।

৭। প্রতিটি সড়ক-মহাসড়কে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত, স্বল্পগতির ও লোকাল যানবাহনের জন্য সার্ভিস রোড/বাইলেন নির্মাণ করে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা নিরসন করা।

৮। ঢাকাসহ সারা দেশে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক জব্দ বন্ধ করা এবং জব্দ গাড়ি ও ব্যাটারি ফেরত দেওয়া।

অবিলম্বে দাবি মানা না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পরিষদের নেতারা।সূত্র:ইত্তেফাক।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

রেশন, পেনশন, ফ্রি স্বাস্থ্যসেবাসহ ৮ দাবি ব্যাটারি রিকশা চালকদের

আপডেট সময় ১০:০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪