ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

মেলান্দহে মামলার বাদীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বক্তব্য রাখেন ভুক্তভোগী নারী রুমী বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের শিহাটা গ্রামের এক নারীর কাছ থেকে ধার নেয়া ৮ লাখ টাকা ফেরৎ না দিয়ে উল্টো ওই নারীর বাড়ি-ঘরে হামলা অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মো. কামরুজ্জামানের বিরুদ্ধে।

ভুক্তভোগী রুমী বেগম ২৪ নভেম্বর শনিবার দুপুরে শিহাটা গ্রামে এক সংবাদ সম্মেলনে মো. কামরুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী রুমী বেগম সংবাদ সম্মেলনে মো. কামরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি জানান, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি চরবানিপাকুরিয়া ইউনিয়নের শিহাটা গামের প্রতিবেশী মো. কামরুজ্জামান ব্যবসায়িক লভ্যাংশ দেওয়ার চুক্তিতে তার কাছ থেকে ৮ লাখ টাকা ধার নেন। ওই দিন উভয়পক্ষের কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে ৩০০ টাকা মূল্যমানের তিনটি স্ট্যাম্পে অঙ্গীকারনামা দলিলে স্বাক্ষরও করেন।

স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা ধার নেয়ার দুই মাস পর হিসাব চাইতে গেলে ব্যবসায়িক লভ্যাংশের টাকা না দিয়ে টালবাহানা শুরু করেন কামরুজ্জামান। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠক হলেও তিনি লভ্যাংশ ও ৮ লাখ টাকা ফেরত দিতে অস্বীকার করেন।

এ ঘটনায় চলতি বছরের ১৪ মে মো. কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা আমলে নেয়া আদালত মেলান্দহে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর প্রভাবশালী মো. কামরুজ্জামান আদালত থেকে জামিন নিয়ে এসে মামলার বাদী রুমী বেগমকে মামলা প্রত্যাহার ও তার কাছে আরো ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। রুমী বেগম মামলা প্রত্যাহার ও তার দাবি করা টাকা না দিলে তাকে মেরে ফেলাসহ অগ্নিসংযোগ করে বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। হুমকির ঘটনায় কামরুজ্জামানের বিরুদ্ধে গত ২১ নভেম্বর মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন রুমী বেগম।

তিনি আরও বলেন, প্রভাবশালী কামরুজ্জামানের হুমকিতে প্রাণের ভয়ে বাড়িতে থাকা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আমার টাকাগুলো ফেরত পেতে আইনপ্রয়োগকারী সংস্থার কাছে সহায়তা কামনা করছি। একই সাথে আমাকে হুমকিদাতা কামরুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রুমী বেগমের স্বজন ও প্রতিবেশী সোহরাব আলী, মো. ফরিদ, কামরুল, মো. মজনু ও চান মিয়া উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

মেলান্দহে মামলার বাদীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৬:১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪