ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

ব্রহ্মপুত্র নদ খনন : দেওয়ানগঞ্জে ভূমি মালিকদের প্রতিবাদ সমাবেশ

দেওয়ানগঞ্জে ভূমি মালিকদের সমাবেশে বক্তব্য রাখেন আবুল বাশার। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিআইডব্লিউটিএ’র খনন কার্যক্রমের আওতায় ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা আবাদি জমি অধিগ্রহণের প্রতিবাদে সমাবেশ করেছেন ভূমির মালিকেরা। ২৩ নভেম্বর শনিবার বিকালে উপজেলার চিকাজানি ইউনিয়নের বওলাতলী ঈদগা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাজলাপাড়া গ্রামের নেতৃস্থানীয় আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কাজলাপাড়া ও বওলাতলী গ্রামের মজিবর রহমান, দিলদার হোসেন, দেলোয়ার হোসেন, আব্বাস আলী, রেজাউল করিম, আহসান উল্লাহ, ফিরোজ মিয়া, সাহেব মিয়া, আনা হোসেন, সমজউদ্দিন, শাহাজল, মামুন মিয়া, আলমাস হোসেন, শওকত ওসমান খুদু প্রমুখ।

জানা যায়, বিআইডব্লিউটিএ ব্রহ্মপুত্র নদে নাব্যতা ফেরাতে খনন কাজ বাস্তবায়ন করছে। কাজলাপাড়া ও বওলাতলী গ্রামের কৃষকদের জেগে ওঠা সদ্য আবাদী জমি এ খনন কাজের আওতায় পড়েছে। বিআইডব্লিউটিএ ওই জমি অধিগ্রহণ ছাড়াই খনন করার প্রস্তুতি সম্পন্ন করেছে। ভূমিঅধিগ্রহণ ছাড়াই খনন কাজ শুরু করায় প্রতিবাদ জানান ভূমির মালিকেরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিও সমাবেশে উপস্থিত ছিলেন।

ভূমির মালিকদের দাবি, খনন কাজের আওতাভুক্ত জেগে ওঠা সদ্য আবাদি জমি প্রচলিত দামে অধিগ্রহণ করা হোক। তাতে কৃষকেরা ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন।

সমাবেশে ২৪ নভেম্বর রবিবার এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করার বলে সিদ্ধান্ত নেন জমির মালিকেরা।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

ব্রহ্মপুত্র নদ খনন : দেওয়ানগঞ্জে ভূমি মালিকদের প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ১০:২৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪