ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

সাকিবের দুই উইকেট শিকারের ম্যাচে হারলো বাংলা টাইগার্স

হার দিয়ে আবু ধাবি টি-টেন লিগ শুরু করলো সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। ২১ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে স্যাম্প আর্মির কাছে ৬ উইকেটে হেরেছে বাংলা টাইগার্স। ম্যাচে বল হাতে ২ উইকেট নেন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব।

আবু ধাবিতে টস হেরে প্রথমে ব্যাট করে ১০ ওভারে ১ উইকেটে ১০৬ রান করে বাংলা টাইগার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন শ্রীলংকার দাসুন শানাকা। তার ২৭ বলের অনবদ্য ইনিংসে ৪টি চার ও ৬টি ছক্কা ছিলো।

আফগানিস্তানের ওপেনার হজরতুল্লাহ জাজাই ৩টি চার ও ১টি ছক্কায় ২৬ বলে অপরাজিত ৩৫ রান করেন।

বাংলা টাইগার্সের আরেক ওপেনার সংযুক্ত আরব আমিরাতের লুকমান ফয়সাল ৫ রানে আউট হবার পর দ্বিতীয় উইকেটে ৪৩ বলে ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন জাজাই ও শানাকা। তাই ব্যাট করার সুযোগ পাননি সাকিব।

জবাবে খেলতে নেমে ৩ বল বাকী রেখে জয়ের বন্দরে পৌঁছায় স্যাম্প আর্মি। দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিস ২৯ ও ইংল্যান্ডের জ্যাক টেইলর অপরাজিত ২৭ রান করেন।

২ ওভার বল করে ১৫ রানে ২ উইকেট নেন সাকিব।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

সাকিবের দুই উইকেট শিকারের ম্যাচে হারলো বাংলা টাইগার্স

আপডেট সময় ০৬:০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪