ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

নূরানী শিক্ষক ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নূরানী মাদরাসার শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির ১৭৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে মেধা যাচাইয়ের লক্ষ্যে নূরানী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

২১ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার পৌর এলাকার দারুল উলুম মাদরাসায় নূরানী বৃত্তি পরীক্ষা আয়োজন করে টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন।

সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত। উপজেলার বিভিন্ন নূরানী মাদরাসার শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত সর্বমোট ১৭৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

জানা যায়, টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে নূরানী বৃত্তি পরীক্ষা প্রকল্প চালু করে। যার মাধ্যমে শিশুদের সাধারণ শিক্ষার পাশাপাশি কুরআন ও বেসিক ইসলামি শিক্ষা দেওয়া হয়। নূরানী শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য বিভিন্ন জেলা ও উপজেলার এ প্রকল্প শুরু করেন। শুরু থেকেই সুনামের সাথে এই বৃত্তি পরীক্ষা পরিচালনা করে আসছে নূরানী শিক্ষক ফাউন্ডেশন। ১০টি ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ উপজেলায় ৬ষ্ঠ ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল, জামালপুর ও সরিষাবাড়ী উপজেলার ৭ হাজার ৫০০ জন শিক্ষার্থী এবার এই পরীক্ষায় অংশগ্রহণ করছে।

মাদরাসা শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন করায় অভিভাবকগণ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, জেনারেল স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা থাকলেও মাদরাসা শিক্ষার্থীদের জন্য এই প্রথম। টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন আমাদের স্বপ্ন পূরণ করেছে।

টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শেখ মাহদী হাসান শিবলী বলেন, নূরানী শিক্ষাকে গতিশীল করতে মেধা যাচাইয়ের এই পদ্ধতি চালু করা হয়েছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চান। এতে অভিভাবক ও শিক্ষকদের ব্যাপক সাড়া ও সহযোগিতা পাচ্ছেন বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

নূরানী শিক্ষক ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৪০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪