ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

প্যারাগুয়ের বিপক্ষে আগের ম্যাচে হতাশাজনক হারের পর এবার পেরুকে ১-০ গোলে উড়িয়ে দিয়ে জয়ে ফিরেছে আর্জেন্টিনা। একমাত্র গোলটি করেছেন লাউতারো মার্তিনেজ। তাকে বলের যোগান দেন দলের সেরা তারকা লিওনেল মেসি। এই জয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে টেবিলের শীর্ষেই থাকলো লিওনেল স্কালোনির দল।

২০ নভেম্বর বুধবার বাংলাদেশ সময় সকালে পেরুর বিপক্ষে ঘরের মাঠ বুয়েনস আয়ার্সের মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে প্রথমার্ধে আর্জেন্টিনাকে রুখে দেয় পেরু।

বিরতির পর অবশ্য আর আটকে রাখতে পারেনি। বক্সে ঢুকে যাওয়া মার্তিনেজের উদ্দেশ্যে চিপ করে বল যোগান দেন মেসি। উড়ন্ত বলেও শূন্যে লাগিয়ে বা পায়ের শটে জালে জড়ান ইন্টার মিলান স্ট্রাইকার।

স্কোরলাইনে কেবল এক গোলের জয় থাকলেও ম্যাচে মূলত দাপট দেখিয়েই খেলেছে আর্জনেন্টিনা। ৭০ শতাংশ বলই ছিল তাদের পায়ে। গোলমুখে ১০ শট নিয়ে অবশ্য তিনটা লক্ষ্যে রেখে এক গোল পায় তারা। অপরদিকে পেরু আর্জেন্টিনার রক্ষণে তেমন কোন পরীক্ষাই নিতে পারেনি।

এই জয়ের পর ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সংহত থাকল আর্জেন্টিনার। অন্য দিকে বাছাইপর্বে মাত্র এক জয়ে ৭ পয়েন্ট নিয়ে দশ নম্বরে অবস্থান করা পেরু আছে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায়।

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

আপডেট সময় ০৩:১৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪