ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে ১৯ নভেম্বর মঙ্গলবার ভোরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

১৯ নভেম্বর ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আতর আলীর ছেলে রবিউল ইসলাম (২৮), একই উপজেলার সাধু মিয়ার ছেলে বরইল্লা (৪২) ও পিকআপ চালক সুজন মিয়া (৩৫)। নিহত অপর জনের পরিচয় জানা যায়নি।

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি যাত্রিবাহী বাস বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট সময় ০৩:১৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪