ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

পারমাণবিক কর্মসূচি ‘সীমাহীন সম্প্রসারণ’ করতে বললেন কিম

কিম জং উন। ছবি: সংগৃহীত

মার্কিন নেতৃত্বাধীন হুমকি মোকাবেলায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার সামরিক শিল্পকে পারমাণবিক কর্মসূচির ‘সীমাহীন সম্প্রসারণের’ আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি সেনা কর্মকর্তাদের সঙ্গে এক সম্মেলনে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পরমাণু প্রতিরোধ কৌশল হালনাগাদ করা এবং জাপানকে নিয়ে ত্রিপক্ষীয় সামরিক সহযোগিতা জোরদার করার জন্য যুক্তরাষ্ট্রের নিন্দাও জানান তিনি।

একইভাবে দীর্ঘদিন ধরে রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন কিম।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, তিনি জোর দিয়ে বলেন, ওয়াশিংটন ও তার পশ্চিমা মিত্ররা মস্কোর বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে এবং মার্কিন সামরিক প্রভাবের পরিধি বাড়াতে ইউক্রেনকে তাদের ‘শক ট্রুপস’ হিসেবে ব্যবহার করছে।

কিম সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ককে ঐতিহাসিক অগ্রাধিকার দিয়েছেন। ‘নতুন স্নায়ুযুদ্ধের’ ধারণা গ্রহণ করে তিনি পশ্চিমের সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের বৃহত্তর দ্বন্দ্বে ঐক্যবদ্ধ ফ্রন্ট প্রদর্শন করেছেন।

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

পারমাণবিক কর্মসূচি ‘সীমাহীন সম্প্রসারণ’ করতে বললেন কিম

আপডেট সময় ০৬:৫২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪