ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

নকলায় প্রণোদনার আওতায় ১৭,১০০ কৃষক

কৃষকের হাতে বীজ তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী। ছবি: বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় রবি মৌসুমের কৃষি প্রণোদনার আওতায় কৃষি উপকরণ পাচ্ছেন ১৭ হাজার ১০০ কৃষক। উপকরণের মধ্যে রয়েছে বিনামূল্যে শাক-সবজিরও ধান বীজ ও সার। অগ্রাধিকার দেওয়া হচ্ছে বন্যা ও অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের।

১৭ নভেম্বর রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে রবি মৌসুমে বোরো ধানের বীজ (হাইব্রিড জাত) সহায়তার নিমিত্তে এই প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী।

এসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ফারিহা ইয়াসমিন ও কৃষিবিদ সাগর চন্দ্র দেসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলুসহ বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিম মেহেদী জানান, পুনর্বাসন কর্মসূচীর আওতায় উপজেলার ৪ হাজার ৩০০ কৃষকের মাঝে বিভিন্ন শাক-সবজির বীজ, ৬ হাজার ৩০০ কৃষকের মাঝে সরিষা বীজ ও রাসায়নিক সার এবং প্রণোদনা কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ৬ হাজার ৫০০ কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

নকলায় প্রণোদনার আওতায় ১৭,১০০ কৃষক

আপডেট সময় ০৩:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪