ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামপুরে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি সামিরুল শেখ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি সামিরুল শেখকে ১৭ নভেম্বর রবিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর বাটিকামারী সাধু শেখের ছেলে। ১৮ নভেম্বর সোমবার তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বাবা-মা গার্মেন্টেসের চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করায় শিশুটি নানীর সাথে বসবাস করে। ২ নভেম্বর দুপুরে নিজ বাড়ির পাশে ওই শিশু ছাগল চড়াচ্ছিল। সামিরুল শেখ এ সময় কৌশলে তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে লোকজন আসায় তিনি পালিয়ে যান। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, শিশু ধর্ষণ চেষ্টায় মামলার আসামি সামিরুল শেখকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

ইসলামপুরে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:২৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪