ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বকশীগঞ্জে কারণ দর্শানোর চিঠির জবাব দিলেন বিএনপি নেতা আবুল কাশেম

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম কারীর হাতে কারণ দর্শানোর চিঠির জবাবপত্রটি দেন সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম।ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা বিএনপির দেওয়া কারণ দর্শানোর চিঠির জবাব দিয়েছেন সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম।

১৬ নভেম্বর শনিবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম কারীর হাতে কারণ দর্শানোর চিঠির লিখিত জবাব দেন তিনি।

জবাবপত্রটি নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরের কাছে পৌঁছে দিবেন বলে জানান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম কারী।

এর আগে উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করার অভিযোগ এনে ১৪ নভেম্বর সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেমকে কারণ দর্শানোর চিঠি দেন। চিঠি পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়।

সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, সারাজীবন শহীদ জিয়ার আদর্শ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুসরণ করে দলের জন্য কাজ করে গেছি। সেই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ উপজেলার জনপ্রিয় নেতা এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি। আশা করি উপজেলা বিএনপি আমার প্রতি সুবিচার করবেন।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে কারণ দর্শানোর চিঠির জবাব দিলেন বিএনপি নেতা আবুল কাশেম

আপডেট সময় ০৪:৩৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪