ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি মো. আমজাদ হোসেন ভোলা মল্লিক। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির রেজি: নং ঢাকা-৩২৬৩ এর নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ নভেম্বর শনিবার বিকেলে শহরের ছনকান্দা ফেরিঘাট এলাকায় জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।

পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি মো. আমজাদ হোসেন ভোলা মল্লিক।

জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. শামীম হোসেন মঙ্গল, সহ-সভাপতি রুবেল সরকার, দপ্তর সম্পাদক জুবায়ের আহম্মেদ যুবরাজ, সদস্য আনিসুর রহমান, ফজলুল হক, মো. আরজু, জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি কাভার্ডভ্যান মিনিট্রাক ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (রেজি: নং ঢাকা-৩৬৪০) সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌস আলম কেরামত, সহ-সভাপতি লিটন শিকদার, সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেলাল প্রমুখ।

পরিচিতি সভায় জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর যাবত আওয়ামী লীগ সরকারের আমলে জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতি পরিচালনা করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমরা পুরনো হলেও কমিটিতে নতুন। তাই সবাই আমাদের এই সংগঠনকে সার্বিক সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। জেলা ট্রাক ও ট্যাংকলরি কাভার্ডভ্যান মিনিট্রাক ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সকল নেতা-কর্মীদের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের প্রথমে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র-ছাত্রীসহ সাধারণ পথচারী নিহত হয় সেই সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করেন নেতৃবৃন্দ।

এছাড়াও ১৩ নভেম্বর বুধবার রাতে জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির কোষাধ্যক্ষ রেজাউল করিম রাজু স্টোক করে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পরিচিতি সভায় জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতি এবং জেলা ট্রাক ও ট্যাংকলরি কাভার্ডভ্যান মিনিট্রাক ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪