ঢাকা ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত

অভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্রদের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

১৬ নভেম্বর শনিবার দুপুরে রাজধানীর পল্টনে নোয়াখালী টাওয়ারে অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিনের কার্যক্রম ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি তোলেন।

রেজাউল করীম বলেন, পোশাক খাতে অরাজকতা, ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা, পুলিশ বাহিনীর সক্রিয় না হওয়া, ট্রাফিক ব্যবস্থা কার্যকর না হওয়া, অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থবিরতাসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনতা অন্তর্বর্তী সরকারের জনসমর্থন হারানোর কারণ হতে পারে।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে জনগণ মেনে নেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের বেনিফিসিয়ারি ফারুকীকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক।

আন্দোলনে আহতদের কোনো ধরনের অজুহাত ছাড়াই দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চরমোনাই পীর।

নির্বাচনী পরিকল্পনা ঘোষণার দাবি জানিয়ে রেজাউল করীম বলেন, নির্বাচনের সুষ্ঠু ও অবাধ পরিস্থিতি তৈরিতে করণীয় নির্ধারণ ও সময়সীমা ঠিক করে একটি সুনির্দিষ্ট গাইডলাইন ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার।

জোট গঠন নিয়ে সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে দলটির আমির বলেন, যারাই দেশের কল্যাণে কাজ করবে, তাদের সঙ্গে জোট করবে ইসলামী আন্দোলন।সূত্র:ইত্তেফাক।

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি ইসলামী আন্দোলনের

আপডেট সময় ০৩:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪