ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গাজায় ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবরদ্ধ গাজায় ইসরাইলি হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, প্রকাশ্যে দিবালোকে একটি জনবহুল এলাকায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্র আঘাত হানার সাথে সাথে স্থানীয়রা দিগ্বিদিক ছুটাছুটি করে। প্রাণ ভয়ে অনেকে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

ফিলিস্তিনের সর্বাধিক প্রচারিত দৈনিক ‘ফেলেস্টিন’-এর উদ্ধৃতি দিয়ে এএফপি এই খবর জানিয়েছে।

কাতার ভিত্তিক আল জাজিরার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দিন দুপুরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার সঙ্গে সঙ্গে প্রচন্ড ধোঁয়ার কুন্ডলির সৃষ্টি হয়। সৃষ্টি হয় বিশালাকার গর্তের। ক্ষেপণাস্ত্রের আঘাত কতটা শক্তি শালী ছিল তা গর্ত দেখলে স্পষ্টভাবে বুঝা যাচ্ছে।

আল জাজিরার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে,ভয়াবহ এই হামলার ঘটনা ঘটেছে গাজার খান ইউনিসের একটি জনবহুল এলাকায়। অথচ দখলদার ইসরাইলি বাহিনী এই এলাকাটিকে নিরাপদ স্থান হিসেবে ঘোষণা দিয়ে সাধারণ মানুষকে সেখানে যেতে বলেছিল। কিন্তু রক্ত পিপাসু ইসরাইলি বাহিনী আবার সেখানে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে।

ওই হামলার এক হাজার তাঁবু ধ্বংস হয়ে যায়। এছাড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এক শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী। হামলায় এই পর্যন্ত ৪৩ হাজার ৫শ’ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছে ১ লাখেরও বেশি।সূত্র:বাসস।

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

গাজায় ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৪:১৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪