ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জুলাই গণঅভ্যুত্থান : আকাশের দিকে তাকিয়ে এক শহিদের স্ত্রীর আকুতি জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত জীবিত অবস্থায় নিজের চল্লিশার খাবার খাওয়ালেন আব্দুস সামাদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক

জাতীয় সংসদকে যেন আর হাসি-ঠাট্টার স্থানে পরিণত করা না হয় : শামীম হায়দার

জাকের পার্টির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহাসচিব মো. শামীম হায়দার। ছবি : আসমাউল আসিফ

জাকের পার্টির মহাসচিব মো. শামীম হায়দার বলেছেন, জাতীয় সংসদ বাংলাদেশের ১৮ কোটি মানুষের ভাগ্যের উন্নয়ন ও দেশকে এগিয়ে নেয়ার পবিত্র এক আইনসভা। ভবিষ্যতে আর যেন এই জাতীয় সংসদকে হাসি-ঠাট্টার স্থানে পরিণত করা না হয়। জাতীয় সংসদ যেন বাংলাদেশকে সার্কভুক্ত প্রতিবেশী দেশ, এশিয়া মহাদেশসহ সারাবিশ্বে উন্নত ও প্রগতিশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে।

১৩ নভেম্বর বুধবার দুপুরে জামালপুর শহরের একটি অডিটোরিয়ামে জামালপুর জেলা জাকের পার্টি আয়োজিত জেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড প্রতিনিধিদের নিয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. শামীম হায়দার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাকের পার্টি মানুষের কল্যাণে কাজ করে। জাকের পার্টি সব সময়ই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। বৈষম্যবিরোধী সমাজ ও রাষ্ট্র গঠনে জাকের পার্টি কাজ করে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাকের পার্টির তৎপরতা বাড়ানোসহ সবাইকে এক হয়ে কাজ করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

জামালপুর জেলা জাকের পার্টির সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর, যুব ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম লিটন, কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষক মহীউদ্দীন ফকির, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় নেত্রী মহুয়া সুলতানা লাভলী, সালমা আলম শিপু ও ময়মনসিংহ বিভাগীয় সভানেত্রী শিরিন রহমান, আজহার আলী, জামালপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ইউসুফ আলী প্রমুখ।

জাকের পার্টির এই সাংগঠনিক সভায় জেলা, বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী

জাতীয় সংসদকে যেন আর হাসি-ঠাট্টার স্থানে পরিণত করা না হয় : শামীম হায়দার

আপডেট সময় ০৮:৫৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪