ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

সিরিয়ায় হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন বাহিনী সিরিয়ায় ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্টির ৯টি স্থাপনা লক্ষ্য করে ১১ নভেম্বর সোমবার ব্যাপক বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে একথা জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ায় অবস্থানরত তাদের বাহিনীর ওপর ইরান সমর্থিত গোষ্টিগুলোর হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, গত ২৪ ঘণ্টায় সিরিয়ার দু’টি স্থানের ৯টি স্থাপনায় হামলা করেছে সেন্টকম।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় জঙ্গি সংগঠন আইএসকে নিশ্চিহ্ন করার অভিযানে অংশ নেয়া মার্কিন ও যৌথ বাহিনীর ওপর ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ হামলা কিংবা হামলার পরিকল্পনার সক্ষমতা কমিয়ে দিতেই এসব বিমান হামলা চালানো হয়েছে।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মাঝে মাঝে ইরাক এবং সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে।

গত ফেব্রুয়ারিতে ইরাক ও সিরিয়ায় ৮৫টি স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের ওপর হামলার জবাবে এ হামলা চালানো হয়েছিল।

সিরিয়ায় ৯০০ ও ইরাকে ২ হাজার ৫০০ মার্কিন সেনা বর্তমানে অবস্থান করছে। মূলত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পুনরুত্থান ঠেকাতে স্থানীয় সামরিক বাহিনীকে সাহায্য করার জন্য ২০১৪ সাল থেকে এসব সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার

সিরিয়ায় হামলা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০৭:২৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪