ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

আওয়ামী ষড়যন্ত্রের প্রতিবাদে বকশীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।

১০ নভেম্বর রবিবার দুপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সতর্কাবস্থায় ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর ইসলাম তোতা, যুগ্ম আহ্বায়ক আবদুল হামিদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, যুগ্ম আহ্বায়ক মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে দলীয় কার্যালয়ে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার গণমানুষের নেতা কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনায় জাতীয়তাবাদী শক্তি সব সময় প্রস্তুত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আওয়ামী ষড়যন্ত্রের প্রতিবাদে বকশীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:২৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪