ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া

অক্টোবরের শেষদিকে জানা গিয়েছিল উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে কে কে যাবেন, সেটাও অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে, সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ৮ নভেম্বর শুক্রবার লন্ডন যাচ্ছেন না। এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল ৮ নভেম্বর তিনি লন্ডন যাচ্ছেন।

বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক সাংবাদিকদের জানিয়েছেন, স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স ও ভিসা পাওয়ার পরও তার শারীরিক অবস্থার কারণেই চিকিৎসকদের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খালেদা জিয়াকে লন্ডনে দেখার অপেক্ষায় আছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পুরো পরিবার।

এরআগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, ৮ নভেম্বর খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাবেন। প্রথমে তাকে লন্ডনে নেওয়া হলেও সেখানে স্টেওভারের পর মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টার যে দেশে রয়েছে, সেখানে নেওয়া হবে। যুক্তরাষ্ট্র অথবা জার্মানিতে এমন মেডিকেল সেন্টার রয়েছে বলেও তিনি জানিয়েছিলেন। দলের অন্য নেতারাও বলেছিলেন তিনি ৮ নভেম্বর লন্ডনে যাবেন।

৮ নভেম্বর খালেদা জিয়া লন্ডন যাবেন এমনটি ধরেই বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে ঠিক করা হয়েছিল।

এ ছাড়া তার চিকিৎসার কাজে সহযোগিতার জন্য মেডিকেল বোর্ডের সাত চিকিৎসক এবং নার্স, সহকারী ও স্বজনসহ ১৬ জনের ভিসা করা হয়েছিল। যারা খালেদা জিয়ার সঙ্গে যাওয়ার কথা ছিল তাদের মধ্যে রয়েছেন চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সাতজন চিকিৎসক, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন, অধ্যাপক ডা. শামসুল আরেফিন, ডা. নূর উদ্দিন, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিক, ডা. জাফর ও ডা. আল মামুন। এ ছাড়া তিনজন নার্স। আরও যাওয়ার কথা ছিল প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি, দীর্ঘদিনের বিশ্বস্থ গৃহকর্মী ফাতেমা ও রূপার।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে দীর্ঘ দিন চিকিৎসা নিতে হয়েছে।সূত্র:ইত্তেফাক।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া

আপডেট সময় ০৭:০০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪