ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

মার্কিন নির্বাচনে ঐতিহাসিক জয়ে ট্রাম্পকে ড. ইউনূসের অভিনন্দন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। -কোলাজ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৬ নভেম্বর বুধবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আমি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত।’

বার্তায় তিনি বলেন, ‘আপনার দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া আপনার নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে আলোড়িত করেছে তারই প্রতিফলন।’

ড. ইঊনূস বলেন, ‘আমি নিশ্চিত যে আপনার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতির পথে তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা স্মরণ করে অধ্যাপক ইউনূস বলেন, পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে দুদেশের মধ্যকার সম্পর্ক ক্রমান্বয়ে আরো গভীর ও বিস্তৃত হয়েছে।

দুদেশের অংশীদারিত্ব আরো জোরদার এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে দুই বন্ধুত্বপূর্ণ দেশ অংশীদারিত্বের নতুন নতুন ক্ষেত্র অন্বেষণে কাজ করার অফুরান সম্ভাবনা রয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, ‘সবার জন্য শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার প্রচেষ্টায় অংশীদারিত্ব ও সহযোগিতার ভিত্তিতে কাজ করার জন্য বাংলাদেশের সরকার ও জনগণ একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার অঙ্গীকারের নিরিখে অপেক্ষায় রয়েছে।’সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

মার্কিন নির্বাচনে ঐতিহাসিক জয়ে ট্রাম্পকে ড. ইউনূসের অভিনন্দন

আপডেট সময় ০৬:০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪