ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিঞ্জিরাম নদীর ভাতখাওয়ায় সেতু চায় পাঁচ গ্রামের মানুষ গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির উপর একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা অপরিহার্য : তথ্যমন্ত্রী

সন্তান নেই মাতৃত্বকালীন ভাতা সুভিধাভোগী মহিলা ইউপি সদস্য

নাসিমা আক্তার

জামালপুরের ইসলামপুরের নাসিমা আক্তার নামে এক মহিলা ইউপি সদস্যের আর্থসামাজিক সঠিক তথ্য গোপন করে গর্ভবতী না হয়েও নিয়মিত মাতৃত্বকালীন ভাতা নেয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ২০২২ সালে মাতৃ এবং শিশু সহায়তা দুটি কর্মসূচিকে (দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা এবং শহর অঞ্চলের কর্মজীবী ল্যাকটেটিং মাতৃভাতা) একত্র করে মা ও শিশু সহায়তা কর্মসূচি (এমসিবিপি) চালু করে। মাতৃত্বকালীন ভাতা বা গর্ভবতী ভাতার জন্য বেশ কিছু নিয়ম মানতে হয়। ভাতা পাওয়ার কথা অসহায় হতদরিদ্র মাতা কিন্তু আর্থসামাজিক সকল তথ্য গোপন করে গর্ভবতী না হয়েও নিয়মিত মাতৃত্বকালীন ভাতা তুলেছেন উপজেলার পাথর্শী ইউনিয়নের ৪, ৫ ও ৬ ওয়ার্ড সংরক্ষিত আসনের ইউপি সদস্য হাড়িয়াবাড়ি গ্রামের নাসিমা আক্তার।

তথ্য গোপন করে নিয়ম বহির্ভূতভাবে ২০২২ সাল থেকে সরকারিভাবে সন্তান না নিয়েও মাতৃত্বকালীন ভাতা হাতিয়ে নিচ্ছেন ইউপি সদস্য নাসিমা আক্তার।

এ ব্যাপারে অভিযুক্ত ভাতাভোগী ইউপি সদস্য নাসিমা আক্তার অভিযোগ স্বীকার করে বলেন, ইউনিয়ন পরিষদের সদস্য হয়ে কাজটি করা ঠিক হয়নি। এখন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিবেন সেটাই মেনে নেব।

এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা খাতুন বলেন, মাতৃত্বকালীন ভাতাভোগী ইউপি সদস্যের অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময়

সন্তান নেই মাতৃত্বকালীন ভাতা সুভিধাভোগী মহিলা ইউপি সদস্য

আপডেট সময় ০৮:২৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪