ঢাকা ০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

যৌতুক : স্ত্রীকে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদন্ড

মৃত্যুদন্ডে দন্ডিত আসামি আহসান হাবিব। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় স্ত্রী তিথি বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আহসান হাবিবকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। ৩১ অক্টোবর বৃহস্পতিবার জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই আদেশ দেন। এ সময় আসামি আহসান হাবিবকে আরও ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক সহকারী প্রসিকিউটর শাহ মো. এনায়েত হোসেন জানান, ২০১৯ সালে ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আহসান হাবিবের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় ফারাজি পাড়া গ্রামের তিথি বেগমের। এরপর থেকেই যৌতুকের জন্য তিথি বেগমকে মাঝেমধ্যেই শারীরিক নির্যাতন করতেন আহসান হাবিব ও তার পরিবার।

এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ১২ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে তিথি বেগমকে যৌতুকের জন্য মারধরের একপর্যায়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন আহসান হাবিব।

এ ঘটনায় নিহত তিথি বেগমের মামা আব্বাস আলী ফারাজী বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ১৬৪ ধারায় জবানবন্দিতে অপরাধ স্বীকার করে আহসান হাবিব। মামলায় আটজন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সংশ্লিষ্ট বিচারক এই আদেশ দেন।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

যৌতুক : স্ত্রীকে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদন্ড

আপডেট সময় ০৪:৩৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪