ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মেলান্দহে কৃষকদলের নেতাকে মারধর, আওয়ামী লীগনেতা গ্রেপ্তার

নবিন মিয়া

জামালপুরের মেলান্দহে উপজেলা কৃষকদলের সহসভাপতি আব্দুল মান্নানের উপর হামলার ঘটনায় নয়ানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নবিন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ২৯ অক্টোবর মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার মালঞ্চ গাংপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুর ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আহত কৃষকদলের নেতা আব্দুল মান্নানের ছোট ভাই মনোয়ার হোসেন বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুদ্দিনসহ ৩২ জনের নাম উল্লেখ করে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন। এছাড়াও এই মামলায় নাম পরিচয়হীন আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর সোমবার সকালে বিএনপির প্রচারপত্র বিতরণ করার সময় কৃষকদলের সহসভাপতি আব্দুল মান্নানের উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে মাথায় গুরুতর আঘাত পান আব্দুল মান্নান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আব্দুল মান্নানের মাথায় দুইটি সেলাই দেওয়া হয়।

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান এ প্রতিবেদককে বলেন, কৃষক দলের সহসভাপতি আব্দুল মান্নানের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে রাতেই একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মেলান্দহে কৃষকদলের নেতাকে মারধর, আওয়ামী লীগনেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৫৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪